নূরানী কায়েদা কোর্স
কুরআন পড়ার হাতেখড়ি হোক নূরানী কায়েদায়। শিশুদের কুরআন শিক্ষার পাশাপাশি, বড়রাও একেবারে শুরু থেকে ধাপে ধাপে শিখতে পারবেন। আরবি হরফের পরিচয় থেকে শুরু করে তাজবিদের নিয়মে শুদ্ধ কুরআন পাঠ—সবকিছুই শেখানো হবে সহজ ও সাবলীলভাবে। অভিজ্ঞ শিক্ষকের নিবিড় তত্ত্বাবধানে কঠিন বিষয়গুলোও হয়ে উঠবে সহজ ও প্রাণবন্ত।
যা শেখা যাবে এই কোর্স থেকে
- আরবি হরফের বিভিন্ন আকৃতি চেনা যাবে এবং সঠিক উচ্চারণ।
- হরফের মাখারিজ বা উচ্চারণের স্থান জানা যাবে।
- তাজবিদের মৌলিক নিয়মগুলো জানা যাবে।
- শুদ্ধ উচ্চারণে কুরআন পড়া শেখা যাবে।
- পাশাপাশি প্রয়োজনীয় কিছু মৌলিক ইসলামী জ্ঞানও জানা যাবে।
ক্লাস পরিচালিত হয়—
ওয়ান-টু-ওয়ান লাইভ
১ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষকের সরাসরি ক্লাস।
৩০ মিনিট ক্লাস
বাচ্চাদের সম্পূর্ণ মনোযোগ ধরে রেখে তাদের কাছ থেকে সেরাটা বের করে আনার প্রচেষ্টা।
অভিভাবক আপডেট
সন্তানের অগ্রগতির নিয়মিত মূল্যায়ন ও রিপোর্ট দেওয়া হয়।
কোর্স পরিচিতি
কুরআন পড়ার হাতেখড়ি হবে এই নূরানী কায়েদা কোর্সে। শুরু থেকে ধাপে ধাপে আরবি হরফের পরিচয়, সঠিক উচ্চারণ ও তাজবিদের নিয়ম—সবকিছু মিলিয়ে এই কোর্স আপনাকে কুরআন পড়ার জন্য প্রস্তুত করবে।
শিশু হোক কিংবা বড়—আগে থেকে আরবি জানা জরুরি নয়। একদম শুরু থেকে, সহজভাবে শেখার যাত্রা শুরু হবে এখান থেকে।
নূরানী কায়েদা কোর্স আউটলাইন
- আরবি হরফের বিভিন্ন আকৃতি
- প্রতিটি হরফের সঠিক মাখরাজ ও উচ্চারণ
- যুক্তাক্ষর বা যৌগিক হরফ
- যবর, যের ও পেশ
- খাড়া যবর, খাড়া যের ও উল্টা পেশ
- মাদ্দের হরফ
- লীনের হরফ
- সাকিন বা জযমের নিয়ম
- তাশদীদের নিয়ম
- তানভীনের ব্যবহার
- নূন সাকিনের মৌলিক নিয়ম
- মীম সাকিনের মৌলিক নিয়ম
- ওয়াকফের মৌলিক নিয়ম
- তাজবিদ প্রয়োগ করে কুরআন পড়ার অনুশীলন
সম্পর্কিত অন্যান্য কোর্স
৬–১২ বছর শিশুদের আরবি ভাষা
আরবি বলা, পড়া ও লেখা — কুরআনের ভাষা নিয়মমাফিক শেখা।
১০–৩০ বছর হিফজুল কুরআন
প্রতিদিনের সবক, সাপ্তাহিক পরীক্ষা আর নিয়মিত দোহরানোর মাধ্যমে হিফজ।
৬+ বছর দ্বীনিয়াত
আকীদা, পাঁচ রুকন, ইবাদত, আদব ও নবীদের জীবনী।
আজই শুরু হোক আপনার সন্তানের দ্বীনি যাত্রা
একটি ফ্রি ট্রায়াল ক্লাসে যুক্ত হয়ে আমাদের পাঠদানের মান নিজে যাচাই করুন।