তাজবীদসহ কুরআন তিলাওয়াত
তাজবীদের নিয়ম প্রয়োগ করে শুদ্ধ ও সাবলীল তিলাওয়াত।
যা শেখা যাবে এই কোর্স থেকে
- শুদ্ধ আরবি উচ্চারণে সাবলীল তিলাওয়াত
- হাদর ও তারতীল — দুই গতিতে পড়ার দক্ষতা
- ইযহার, ইখফা, ইদগাম ও ইক্বলাবের সঠিক প্রয়োগ
- ওয়াক্ফ ও থামার নিয়মসমূহ
- সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ধারাবাহিক তিলাওয়াত
ক্লাস পরিচালিত হয়—
ওয়ান-টু-ওয়ান লাইভ
১ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষকের সরাসরি ক্লাস।
৩০ মিনিট ক্লাস
বাচ্চাদের সম্পূর্ণ মনোযোগ ধরে রেখে তাদের কাছ থেকে সেরাটা বের করে আনার প্রচেষ্টা।
অভিভাবক আপডেট
সন্তানের অগ্রগতির নিয়মিত মূল্যায়ন ও রিপোর্ট দেওয়া হয়।
কোর্স পরিচিতি
তাজবীদ মেনে কুরআন পড়া প্রতিটি মুসলিমের উপর কিতাবের হক। এই কোর্স সেই শিক্ষার্থীর জন্য, যে কায়েদা শেষ করেছে ও পড়তে পারে, কিন্তু এখনো সাবলীল নয়।
কায়েদায় শেখা নিয়মগুলো এখানে অভ্যাসে পরিণত হয়। তিলাওয়াত স্থির ও আত্মবিশ্বাসী না হওয়া পর্যন্ত মশক চলে, আর শিক্ষক সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরোটা সাথে থেকে শেষ করান।
বিষয়সূচি
- শুদ্ধ আরবি উচ্চারণে তিলাওয়াত
- হাদর ও তারতীল — দুই গতিতে পড়া
- কুরআনের ভেতরে হরফের রূপ কীভাবে বদলায়
- প্রতিটি হরকত কতটুকু টানতে হয়
- কোথায় থামতে হয়, কোথায় মিলিয়ে পড়তে হয়
- ইযহার, ইখফা, ইদগাম ও ইক্বলাব প্রয়োগ
- সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত
সম্পর্কিত অন্যান্য কোর্স
৬–১২ বছর শিশুদের আরবি ভাষা
আরবি বলা, পড়া ও লেখা — কুরআনের ভাষা নিয়মমাফিক শেখা।
৬+ বছর নূরানী কায়েদা
আরবি বর্ণ, উচ্চারণ ও মাখরাজ — প্রতিটি শিশুর প্রথম ধাপ।
১০–৩০ বছর হিফজুল কুরআন
প্রতিদিনের সবক, সাপ্তাহিক পরীক্ষা আর নিয়মিত দোহরানোর মাধ্যমে হিফজ।
আজই শুরু হোক আপনার সন্তানের দ্বীনি যাত্রা
একটি ফ্রি ট্রায়াল ক্লাসে যুক্ত হয়ে আমাদের পাঠদানের মান নিজে যাচাই করুন।